গত একমাস ধরে কার্যত ‘লাপাত্তা’ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই দীর্ঘ সময় তাকে দেখা যায়নি মিডিয়ার সামনেও। তিনি বেঁচে আছেন এবং প্রমোদ বিমানে করে রাজপ্রাসাদ ত্যাগ করেছেন, শুধু এই তথ্যটুকুই জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

যুবরাজ সালমানের চরিত্রের সঙ্গে এত দীর্ঘ সময় ধরে জনসমক্ষে না আসাটা সত্যিই বেমানান। বিভিন্ন গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে বেশ কিছু আরব সংবাদ মাধ্যম দাবি করছে প্রিন্স সালমানকে হত্যা করা হয়েছে।

সম্প্রতি সৌদি যুবরাজ সালমানকে নিয়ে নানা রকম মন্তব্যে উত্তাল ফেসবুক। অথচ আড়ালেই রয়েছেন তিনি। এ পরিস্থিতি আরো উসকে দিয়েছে সৌদি প্রবাসী, নাগরিক, মিডিয়া সহ ভিনদেশী গনমাধ্যমকে। এ নিয়ে বিব্রত সৌদি রাজ পরিবারও। এজন্য সৌদি বাদশাহ রীতিমতো আইন করে শাস্তি ঘোষণা করেছে সৌদি রাজ পরিবার।

সৌদি রাজ পরিবার, এবং ধর্মীয় মূল্যবোধকে ক্ষতিগ্রস্থ করা কোন বক্তব্য প্রদান, সংরক্ষণ, শেয়ার এবং কটু-কাটব্য মন্তব্য দানের জন্য সুনির্দিষ্ট শাস্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সর্বনিম্ন ৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৩ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে!সৌদি আরবের এমন মাস্তিতে নাখোশ মুক্তমনা নাগরিকরা।