সারাদিন রোজা রাখার ফলে আমাদের শরীরে পানি শূণ্যতা দেখা দেয়। পানি শূণ্যতা পূরণে শরবতের কোনো বিকল্প নেই। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করতে ইফতারে এক গ্লাস ঠাণ্ডা শরবত যেন না হলেই নয়। শরবতে প্রাণটা জুড়িয়ে যায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এ সময়টা হচ্ছে মধু মাস, নানান ধরনের মৌসুমী ফলের সমাহার ; আম-কাঠাল-লিচু’র সময়, আর তাছাড়া শসা, আনারস এবং কলা তো সারাবছরের ফল এখন। রসালো সব দেশী ফলে বাজার সয়লাব।

সেখান থেকে ফল এনে ঘরেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর সব পানীয়। এসব তাজা ফল থেকে যদি নানান ধরনের জুস, শেক বানিয়ে খেতে পারেন। আপনি ফল দিয়ে পানীয় হিসেবে ম্যাঙ্গোশেক, বানানাশেক, আনারসের জুস বানাতে পারেন। আবার রুহ আফজা দিয়ে, রুহ আফজার শরবত বানাতে পারেন। আমি কয়েকটি শরবতের রেসিপি দিচ্ছি —- শসার শরবত শসা কুচি ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঠান্ডা পানি ২ কাপ।

প্রথমে শসার খোসা ছাড়িয়ে নিন। এবার বিচিগুলো বাদ দিয়ে শসা টুকরা করে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। এই শরবতটি দারুনভাবে ক্লান্তি দূর করে। ম্যাঙ্গোশেকঃ লাগবে পাকা মিষ্টি আম, পরিমাণমত ঠাণ্ডা দুধ, স্বাদমত চিনি।

আমকে ছিলে, তার ছোট ছোট টুকরা করে, এ টুকরাগুলিকে, দুধ ও চিনি যোগ করে তা ব্লেন্ডারে করে ভাল করে ব্লেন্ড করে নিন। এখন চাইলে এ ম্যাঙ্গোশেক’কে ফ্রিজে রেখে আপনার পছন্দ অনুযায়ী ঠাণ্ডা করে পান করতে পারেন। চাইলে ব্লেন্ড করার পর গ্লাসে ম্যাঙ্গোশেক ঢেলে তাতে দুচারটা আইস কিউব দিয়েও তা পান করতে পারেন। বানানাশেকঃ আমের পরিবর্তে কলা দিয়ে, দুধ, চিনি সহ মিশ্রণকে ব্লেন্ড করে বানানাশেক বানাতে পারেন। চাইলে ঠাণ্ডা করে চাইলে বিনা ঠাণ্ডা করে, যেভাবে পছন্দ সেভাবে এ পানীয় পান করতে পারেন।

আনারসের শরবত : আনারস ১ টি, বিট লবণ ১/৪ চা চামচ, চিনি ২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ২ চা চামচ, পানি পরিমাণমতো। আনারস কুড়িয়ে নিন। তারপর একসাথে বিট লবণ, চিনি ও গোল মরিচের গুঁড়া পানিতে মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। রুহআফজার শরবত: পানি, চিনি ও রুহআফজা দিয়ে তৈরী করুন রুহআফজা শরবত, এবার এতে কিছু ঠাণ্ডা দুধ দিয়ে ব্লেন্ড করে নিন, তারপর এতে বরফ কুচি দিয়ে পান করুন। এছাড়া লেবুর শরবত, তরমুজের শরবত, আম-দই-চিড়ার শরবতও খুব সহজেই বানিয়ে নিতে পারেন। প্রতিদিনের ইফতারে ঠাণ্ডা শরবত পান করুন। সুস্থ্য থাকুন।