১৯৫২ সালে বাংলা ভাষা রাষ্ঠ ভাষা পতিষ্ঠিত হওয়ার পর বহিবিশ্বের কাছ থেকে খুব দূত স্বীকৃতি পায় বাংলা ভাষা। ১৯৯৯ সালে ইউনেস্কো কর্ত্তৃক ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে বাংলা ভাষার আন্তর্জাতিক ব্যাপ্তি লাভ করে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

যদিও এর আগে ১৯৭৪ সালে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধু বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন।বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রবাসীরা থাকায় এ ভাষা সহজেই বিস্তার লাভ করতে থাকে ।তারি প্রতিফলনে

যুক্তরাষ্টের নিউইয়র্কের স্কুল গুলোতে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে পাঠ্যক্রমে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নগরের শিক্ষা বিভাগ। মার্কিন কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য গ্রেস মেং এর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এডুকেশনকে ধন্যবাদ জানিয়ে মেংজানান, এটি অত্যন্ত জরুরি ছিলো। এতে করে বাংলাদেশের শিক্ষার্থীরা খুবই লাভবান হবে।

ওই বিবৃতিতে আরও বলা হয়, এখন থেকে শিক্ষার্থীরা ইচ্ছা করলেই দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা ভাষাকে বেছে নিতে পারবে স্প্যানিশ ভাষার মতোই।এই সিদ্ধান্তের ফলে প্রথম দক্ষিণ এশীয় কোন ভাষা হিসেবে আমেরিকার নিউইয়র্কের সরকারি স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বাংলা ভাষা।২০১৫ সালে প্রথম বারের মতো দক্ষিণ এশীয়দের শিক্ষা কারিকুলামে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে সংযুক্ত করার উদ্যোগ নেয়া হয়।আজ সেই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।