গত সোমবার ইসরাইলী বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে গাজা সীমান্তে ৬০ জন ফিলিস্তিনি হত্যার ঘটনা ঘটে।এই ইসরাইলী বাহিনী হামলায় হত্যার প্রতিবাদে নিন্দা জানাতে শুক্রবার ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)র জরুরি বৈঠক আহ্বান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোগান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অর্ধবছরের মধ্যে এটি এরদোগানের আমন্ত্রণে দ্বিতীয় জরুরি বৈঠক। ইসরাইলী বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে গাজা সীমান্তে ফিলিস্তিনি হত্যার ঘটনাকে গণহত্যা হিসেবে এবং ইসরাইলকে জাতিবিদ্বেষী দেশ হিসেবে উল্লেখ করেন। এরদোগানের বক্তব্যের পরে তুরস্ক ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়। এরদোগান ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার বিশাল গণবিক্ষোভের ডাক দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতিদানের প্রতিবাদ জানিয়ে এরদোগান গত বছরের ডিসেম্বরে ওআইসির বিশেষ বৈঠকের আয়োজন করেছিলেন। তিনি ইতোমধ্যেই অঙ্গীকার ঘোষণা করেছেন শুক্রবারের সম্মেলনে ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার ঘটনায় বিশ্বকে একটি কঠোর বার্তা জানানো হবে।





