শুরু হতে যাচ্ছে মসলিম উম্মার ইবাদতের মাস মাহে রমজান মাস। এই মাসে মুসলমানের কাছে শ্রেষ্ঠ মাস। রমজান মাসে মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ স. আল্লাহ তাআলার দিদার লাভ করেছিলেন। রমজান মাস এর ফজিলত অনেক। এই রমজান মাসে রোজা রাখার জন্য মুখিয়ে অছে মুসলিম অনুসাররিা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গতকাল সৌদি আরবের কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। সে হিসেবে আগামী বৃহস্পতিবার রমজানের প্রথম দিন হবে বলে জানিয়েছে আল আরাবিয়া নিউজ চ্যানেল।

এই চ্যানেল আরো জানিয়েছে, খারাপ আবহাওয়া ও ধুলাবালি চাঁদ দেখায় বিঘ্ন ঘটিয়েছে। সৌদি আরবের হাই কোর্ট এখন বৈজ্ঞানিক প্রতিবেদনের দিকে তাকিয়ে আছে এবং সে অনুযায়ীই রমজানের প্রথম দিন নির্ধারিত হবে।

বিশ্বের সকল মুসলিম যথাযোগ্য মর্যাদায় এই মাসটি পালন করে থাকে। সূর্যাস্তের আগ পর্যন্ত সকল প্রকার খাদ্য গ্রহণ, পানি পান ও ধূমপান থেকে বিরত থেকে তারা রোজা পালন করে থাকে। এই মাস মুসলমানদের আল্লাহর নৈকট্য লাভের মাস ।