অলৌকিক এক ঘটনা ঘটেছে পটুয়াখালীর দুমকিতে। সেখানে এক বসত ঘরে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে যায় সব কিছু কিন্তু আশ্চর্য জনক ভাবে একটি পবিত্র কোরআন শরীফ ছিল সম্পূর্ণ অক্ষত। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
করআন শরিফের সাদা অংশ পুড়ে গেলেও প্রত্যেকটি হরফ অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।
রোববার মধ্যরাতে উপজেলার আলগী এলাকার আব্দুল খালেক মৃধার বসতঘরে গ্যাসের চুল্লি থেকে আগুন লাগলে ভেতরে থাকা আসবাবপত্র ও নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এলে ছাই ও বসতঘরের ধ্বংসাবশেষের মধ্য থেকে অক্ষত অবস্থায় একটি কোরআন শরিফ উদ্ধার করা হয়েছে। পবিত্র কোরআনের পৃষ্ঠাগুলোর চারপাশের সাদা অংশ পুড়ে গেলেও প্রত্যেকটি হরফ অক্ষত অবস্থায় রয়েছে।
ঘটনাটির পর দূর-দূরান্ত থেকে পবিত্র কোরআন শরিফটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।




