৬৭ বছর বয়সে দীর্ঘ কুমারজীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তারকে বিয়ে করেন মুজিবুল হক। দেড় বছর পর ২০১৬ সালের মে মাসে কন্যা সন্তানের বাবা হন রেলমন্ত্রী মুজিবুল হক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আবারো বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। এবার যমজ ছেলের জন্ম দিয়েছেন তার স্ত্রী।সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার।

রেলমন্ত্রী বলেন, আমার যমজ সন্তান হওয়ায় আমি দারুণ খুশি।মা ও দুই নবজাতক সুস্থ আছেন। দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।ছেলেদের নাম এখনও ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধর্মীয় রিতী অনুযায়ী নাম রাখা হবে।পরিবারের সবাই খুব আনন্দিত।