আবহাওয়া বদলালে মানুষের স্বাস্থ্যের ওপর তার কিছুটা প্রভাব পড়ে। এই সময়ে সর্দিকাশি বা ভাইরাল ফিভার হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। এই ধরনের রোগের চিকিৎসা সাধারণত কড়া ডোজের অ্যান্টিবায়োটিক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সামান্য একটুতেই ওষুধ খাওয়া অনেকেরই না-পছন্দ! সাম্প্রতিক গবেষণা হদিশ দিচ্ছে এমন একটি ঘরোয়া কৌশলের, যার সাহায্যে সহজেই রুখে দেওয়া যেতে পারে ভাইরাস ও সর্দি-জ্বরের আক্রমণ। শুধু তাই নয়, এর সাহায্যে বাতের ব্যাথার মতো রোগেরও প্রতিরোধ করা সম্ভব।

এটা বানানোর জন্য প্রয়োজন কেবল এক কাপ দুধ, তিন কোয়া রসুন, এক চামচ হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো চিনি ও পরিমাণ মতো জল। প্রথমে দুধ-জল মিশিয়ে একটু পাতলা করে নিন।

এর মধ্যে রসুন কোয়াগুলো থেঁতলে ফেলে ফোটান। দুধের সঙ্গে সেগুলি মিশে গেলে হলুদ গুঁড়ো ও চিনি দিয়ে নে়ড়ে নিন। প্রয়োজনে পছন্দমতো ফ্লেভারও মেশাতে পারেন দুধে। এর পর ১০ মিনিট গরম করলেই আপনার ঘরোয়া ওষুধ তৈরি।

ঘরোয়া এই কৌশলে রুখে দেওয়া যেতে পারে বহু জটিল রোগ। এই বিশেষ পানীয় শুধু যে সর্দিকাশির প্রতিষেধক হিসেবে কাজ করে, তা নয়। রসুন-দুধ অ্যাজমা প্রতিরোধেও কাজে আসে। এছাড়া শরীরে ব্যাড কোলেস্টেরলের সমস্যা কমায় এটি। রসুন-দুধের মিশ্রণ যৌনক্ষমতাও বাড়ায় বলেও দাবি বিশেষজ্ঞদের।

সৌদি মন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
সৌদি সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল আয়েশ এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

শনিবার রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল রুয়াইলি, রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী ও বাংলাদেশের সেনাবাহিনীর অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সৌদি আরব ও বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে দক্ষ সদস্যদের সৌদি আরবের সেনাবাহিনীর বিভিন্ন সেক্টরে কাজের সুযোগের বিষয়ে আলোচনা করেন। সৌদি আরবের সামরিক অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়ে সৌদি সহকারী প্রতিরক্ষা মন্ত্রী আল-আয়েশ অনুরোধ জানান।

দ্বিপাক্ষিক বৈঠকে সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার জন্য দু-দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল শফিউল হক সৌদি সামরিক হাসপাতালে বাংলাদেশের ডাক্তার, হাসপাতাল সহকারী, হাসপাতাল ইউনিট স্থাপনের বিষয়ে সহায়তার প্রস্তাব দেন।

বৈঠকে বাংলাদেশের সেনাবাহিনীর সন্ত্রাসবাদবিরোধী সৌদি জোট IslamicMilitary Counter Terrorism Coalition- IMCTC তে যোগ দেয়ার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সঙ্গে সৌদি সশস্ত্রবাহিনীর সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় প্রতিরক্ষা মন্ত্রী আল আয়েশ সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে সন্মানসূচক কিং আব্দুল আজিজ কলার অফ মেডেল পরিয়ে দেন।

এর আগে বাংলাদেশের সেনাপ্রধান সৌদি আরবের Royal Saudi Land Force কম্যান্ডার লে. জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুদেশের সেনাবাহিনীর সদস্যদের শিক্ষা, প্রশিক্ষণ ও অন্যান্য দ্বিপাক্ষিকসহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয় বর্তমানে ৩১ জন সৌদি সেনা ক্যাডেট বাংলাদেশেপ্রশিক্ষণ নিচ্ছেন। সন্ত্রাসবাদ মোকাবেলা, মাইন অপসারণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে যৌথ মহড়ার আয়োজনের জন্যবৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশে আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনীপরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে সৌদি আরবের সেনাবাহিনীর কর্মকর্তাদের শিক্ষা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

এ সময় দুদেশের প্রতিরক্ষা বিষয়ক শিল্পের উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এছাড়া সামাজিক, সাংস্কৃতিকবিষয় সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতার জন্য বৈঠকে আলোচনা করা হয়।