হাবিপ্রবি প্রতিনিধিঃ সরকারি চাকরিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সংসদে দেয়া কোটাপদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার দাবীতে তৃতীয় দিনও সাড়া দেশের ন্যায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মঙ্গলবার (১৫ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম এর সামনে থেকে এক বিক্ষোভ শুরু হয়ে

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এবং দিনাজপুর- রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের ড. এম. ওয়াজেদ ভবনের সামনে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ করে।

এসময় আন্দোলনকারীরা, আর নয় বিজ্ঞপণ দ্রুত চাই প্রজ্ঞাপণ, কোটা নিয়ে টালবাহানা আর হবেনা, আর
নয় কালক্ষেপণ দ্রুত চাই প্রজ্ঞাপন, চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, প্রজ্ঞাপণ জারি করো না হয়
গুলি কর,যদি কর টালবাহানা দাড়িয়ে রাখতে পারবেনা এধরণের বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

সমাবেশে আন্দোলনকারীরা বলেন,”কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে আমরা আজকেও ক্লাস পরীক্ষা বর্জন
করে ছাত্রধর্মঘট পালনকরছি। প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা জন্য যেসময় চেয়েছে সে সময়ের মধ্যে প্রকাশ করে আমাদের ক্লাস পরীক্ষায় অংশ গ্রহণ করা সুযোগ দিক এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

‘তারা আরও বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত হাবিপ্রবিতে সকল ধরণের ক্লাস পরীক্ষা বন্ধের মাধ্যমে আমাদের ছাত্রধর্মঘট অব্যাহত থাকবে। সমাবেশে বক্তব্য রাখেন, আহ্বায়ক মাহমুদ আলম,রোকনুজ্জামান রোকন, মুশফিকুর রহমান, মাসুদ রানা প্রমূখ।