জস বাটলারের তান্ডবে মুম্বাইকে ৭ উইকেটে হারায় রাজস্থান রয়্যালস। এই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে চলে যায় মুম্বাই এবং রাজস্থান উঠে আসে ৫ম স্থানে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

লিগ পর্বের বাকি ম্যাচগুলোতে জয়তো বটেই পয়েন্ট টেবিলের ৬-এ নেমে যাওয়া দলটিকে তাকিয়ে থাকতে হবে ৪-এ থাকা কলকাতা ও ৫-এর রাজস্থানের দিকেও। এইক্ষেত্রে মুম্বাইয়ের সামনে দেখতে হবে ভিন্ন একটি সমীকরণ। কিন্তু সমীকরণটি বেশ জটিলেই বটে।

এই দুই দলের মধ্যে কোন দল যদি টানা শেষ দুইটিতে হারে অথবা ১টিতে হারে সেইক্ষেত্রে যদি তাদের নেট রানরেট ভালো থাকে তাহলেই মুম্বাই চলে যেতে পারে প্লে অফে।

রাজস্থানের সাথে হেরে প্লে অফ থেকে বাদ পড়ে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচ হেরে মুম্বাই ১২ পয়েন্ট নিয়ে চলে গেল পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে। অপরপক্ষে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের আশা বাচিয়ে রাখলো রাজস্থান।

তবে এই ম্যাচ হেরে কাউকেই দোষারোপ করলেন না মুম্বাইয়ের অধিনায়ক রোহিত। রোহিত বলেন ,’ আমাদের আরও ১৫ থেকে ২০ রান বেশী করা দরকার ছিল, কিন্তু আমাদের ততটা ভেঙ্গে পরার মত কিছু নেই, আমরা কিছু ভাল ক্রিকেট খেলেছি। এরকম কিছু ইনিংসের জন্য এমন হতেই পারে। আমাদের মাথা উঁচু করে রাখা উচিৎ।’

রোহিত শর্মা অবশ্য পরে বলেন আমাদের বোলারা যদি ভালো বোলিং করতে পারতো তাহলে হয়তো ম্যাচের চিত্র অন্য রকম হতে পারতো ।এসময় এক সংবাদ সম্মেলনে রোহিতকে এক সাংবাদিক প্রশ্ন করে বলেন আজকের ম্যাচে যদি কাটার মোস্তাফজ থাকতো তাহলে কি ম্যাচ ফলাফল ভিন্ন হতো পারতো?রোহিত তাদের উত্তরে বলেন আসলে মোস্তাফিজ খুব ভালো বোলিং করে ডেথ ওভারে এই নিয়ে কোন সন্দেহ নাই ।অাসলে ম্যাচে হার জিত থাকবেই ।আপনি দেখেন আমরা ৩তিনটা ম্যাচ হেরে গেছে জয়ের প্রান্তে এসে ।যার ২টা ম্যাচের শেষ ওভারে এসে হেরে গেছি ।এই সময় বোলিং কিন্তু মোস্তাফিজ ছিলো যা তিনি পারেনি ।আসলে তাকে দোষ দিয়ে কোন লাভ নাই ভাগ্য আমাদের পক্ষে ছিলোনা ।আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে যেগুলো সংশোধন করে আমাদের কে সামনের দিকে এগিয়ে যেতে হবে ।

রোহিত আরো বলেন ,’জস বাটলার অসাধারণ ফর্মে আছে এবং সে আমাদের কোনই চান্স দেয় নি, কিন্তু আমরা খুব ভাল বল করেছি। পরবর্তি ম্যাচে আমরা কিভাবে জয়ে ফিরতে পারি সেটা নিয়ে আমাদের ভাবতে হবে।

আমাদের কিছু জায়গায় আরও ভাল করতে হবে বিশেষ করে আমাদের ব্যাটিং এ ফিনিশিংএর কাজটা আরও ভাল করতে হবে। ‘