সানরাইজারস হায়দারাবাদ ইতোমধ্যে প্লে-অফের খেলা নিশ্চিত করেছে। অন্যদিকে ধোনির চেন্নাই সুপার কিংস শেষ তিন ম্যাচের দুটিতে হেরে ব্যাকফুটে চলে গেছে। তাই চেন্নাইয়ের প্লে-অফে খেলা অনিশ্চিত হয়ে পরেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

চেন্নাইয়ের মহাচিন্তা মূলত বোলিং আক্রমণ নিয়ে। সবশেষ ম্যাচে রাজাদের বোলারদের একাই পিটিয়ে ছাতু বানিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার। গত কয়েক ম্যাচ ধরেই তাদের এ দুর্দশা। এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ ধোনিও।

শুক্রবার রাজস্থানের বিপক্ষে জিতলেই শেষ চারে জায়গা পাকা হয়ে যেত চেন্নাইয়ের। হেরে গিয়ে সেখানে ওঠার রাস্তাতে বেশ জটলা সৃষ্টি করে ফেলেছেন তারা নিজেই। এ পরিস্থিতিতে আজ রোববার লিগ তালিকার শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নামছেন ধোনিরা।

তবু জয়ের আশায় বুক বাঁধছে চেন্নাই। তাদের স্বপ্ন দেখাচ্ছে প্রতিপক্ষের দূর্গে শেষ ম্যাচে জয়। হায়দরাবাদের মাঠেই কেন উইলিয়ামসনের ব্রিগেডদের বিপক্ষে জিতেছিল সুরেশ রায়নারা। পুনেতে সেই দৃশ্যেরই ফের অবতারণা ঘটাতে চান তারা।

চলতি আইপিএলে উল্কার গতিতে উড়ছে হায়দরাবাদ। আসরের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে প্লে অফে খেলা নিশ্চিত করেছে দলটি। এতে অগ্রণী ভূমিকায় আছেন সাকিব আল হাসান। তিন বিভাগেই (ব্যাট-বল-ফিল্ডিং) দলটির নিয়মিত পারফরমার তিনি। প্রত্যেক ম্যাচেই খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ ম্যাচেও বাংলাদেশ টেস্ট, টি-টোয়েন্টি অধিনায়কের জায়গা পাওয়া নিশ্চিত।

য়াজকের ম্যাচে হেরে গেলে ধোনির চেন্নাই সুপার কিংসের প্লে- খেলা প্রায় অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং প্লে- অফে খেলতে হলে ধোনিদের জিততেই হবে।