গ্রামের এক মাতব্বার এর সাথে কেবল গায়ে একটু ধাক্কা লাগায় থাপ্পড় দিয়ে এক শিশুর কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শিশুটির বয়স নয় বছর নাম তাটা রাজিব। এ ঘটনায় শিশু নির্যাতনকারী সরোয়ার মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও গ্রেফতার হননি তিনি। গত মঙ্গলবার (৮ মে) উনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটন ঘটে।
ঘটনার বিবৃতেতে জানা যায় যে, ঘটনার দিন সকালে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া রাজিব প্রাইভেট পড়তে যাওয়ার সময় সরোয়ার মণ্ডলের গায়ে সামান্য ধাক্কা লাগে রাজিবের। এতে তিনি ক্ষুব্ধ হয়ে কানে চড় থাপ্পড় মারতে থাকেন।
এক পর্যায়ে শিশু রাজিব অজ্ঞান হয়ে পড়ে। পথচারীরা মাথায় পানি ঢেলে রাজিবের জ্ঞান ফেরান। ঘটনার দিনই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজিব পাঁচ দিন যাবৎ ঝিনাইদহ সদর হাসপাতালের নাক, কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের অধীন চিকিৎসা নিচ্ছেন।
ভুক্তভোগী রাজিবের পিতা আব্দুর রাজ্জাক মোল্লা বলেন যে, শৈলকুপা থোনা থেকে এসআই আজাদ এসে ঘটনা তদন্ত করে গেছেন। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার এসআই আজাদ জানান, অভিযোগ পেয়ে ওসি স্যার আমাকে তদন্ত করতে পাঠান।
পরে তদন্ত করে দেখা যায় যে ঘটনা সত্য। শিশুটিকে সরোয়ার মণ্ডল নির্যাতন করেছে বলে এসআই আজাদ মন্তব্য করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন।




