বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য নাম মাশরাফি। তাকে চেনে না এমন কেও হয়ত বাংলাদেশে খুজে পাওয়া দুস্কর। সবার কাছেই ভালবাসার এক নাম মাশরাফি। শুধু জনগণই নয় তার দলের খেলোয়াড়রাও অসম্ভভ শ্রদ্ধা এবং ভালবাসা দিয়ে ঘিরে রাখেন তাকে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তবে এবার তাকে নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেটেরই আরেকজন পেসার রুবেল। টাইগার পেসার রুবেল হোসেন মনে করেন, যত বেশী টেস্ট খেলবে বাংলাদেশ তত বেশী ক্রিকেটে উন্নতি করবে তারা। এমনকি খেলোয়াড়দের পারফর্মেন্সেও উন্নতি হবে।
ওয়ানডে এবং টি-টুয়েন্টির মত বেশী টেস্ট খেলা হয়না বাংলাদেশের। তাই সাদা পোষাকে নিজেদের সেই ভাবে মেলে ধরতে পারেননা বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
রুবেল আরও মনে করেন তবে উন্নতিটা ব্যাটসম্যানদের তুলনায় বোলারদের বেশী প্রয়োজন। বিশেষ করে পেসারদের। ইনজুরির কারণে টেস্ট খেলতে পারেননা টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা।
আর তার উদাহারণ টেনে এনে রুবেল জানিয়েছেন, বাংলাদেশের পেসাররা ইনজুরিতে পরেই ক্রিকেট থেকে পরছে। তবে তিনি চান আরও বেশী করে টেস্ট খেলুক বাংলাদেশ। রুবেল জানান,
‘পেসারদের দুর্বলতার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম দুটি হলো ইনজুরি ও বাংলাদেশের কম টেস্ট খেলা। মাশরাফি ভাই সেই কবে ৭৮ উইকেট পেয়েছেন কিন্তু ইনজুরির কারণে আর ফিরতে পারেনি। রাজীব (শাহাদাত হোসেন) ভাই ৭২ উইকেট পেয়েছেন, তিনিও ইনজুরির কারণে আর সুযোগ পাচ্ছেন না।
আমরা তাদের পরে বা সঙ্গে শুরু করেছি তারাও নানা সময়ে ইনজুরিতে পড়ে পিছিয়ে গেছি। আরেকটা কারণ হলো, দেখেন বাংলাদেশ দল বছরে কতগুলো টেস্ট খেলে? যখন খেলে তখনতো সেরা পারফরমারদেরই সুযোগ আসে।
এ ব্যাপার ছাড়াও এই দেশের উইকেটের জন্যও আমাদের পেসারদের জন্য সহায়তা থাকে না। আমাদের অনেক টেস্টে দেখবেন একাদশে একজন পেসার খেলেছে। ঘরোয়াতেও একটা সময় পেসারদের দাম ছিল না। সেটিও উইকেটের কারণে।





