নতুন ফুটবল সংস্থায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫টি দেশ ও পশ্চিম এশিয়ার ৭টি দেশ স্থান পেয়েছে । সৌদি আরবের জেদ্দায় গতকাল শুক্রবার আত্মপ্রকাশ করা সেই সংস্থার নাম সোয়াফ। এর পুরো নাম ‘দক্ষিণ-পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন’। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর এর কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।এশিয়ান ফুটবল সংস্থার সিনিয়র পরামর্শক সাজি প্রভাকরন শনিবার সন্ধ্যায় টুইট করে বিষয়টি নিশ্চিত করেন।সোয়াফ মানে সাউথ ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন।
সংস্থাটির প্রধান হিসেবে থাকছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আদেল বিন মোহাম্মদ এজ্জাত। নতুন এই ফুটবল সংস্থার আত্মপ্রকাশের সময় সৌদি আরবে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
নতুন এই ফুটবল সংস্থায় বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার অপর চার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তবে সাফের তালিকায় থাকা নেপাল ও ভুটান এখানে বাদ পড়েছে। অন্যদিকে পশ্চিম এশিয়ার ৭টি দেশ হচ্ছে- সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।





