খুবই সাদাসিদে জীবনযাপনে অভ্যস্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকেন তার নানা অস্বস্থির কথা। বিশেষ করে রাষ্ট্রপতি হওয়ার পর থেকে বিভিন্ন প্রোটোকলের মাধ্যমেই যেতে হয় তাকে। তবে এবার একটু স্বাচ্ছন্দে রিকশায় ঘুরলেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
একদিনের সফরে কিশোরগঞ্জ গিয়ে রিকশায় চড়ে মিঠামইন বাজার ঘুরেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ দুপুর ১টার দিকে তিনি হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর সেখান থেকে রাষ্ট্রপতি রিকশায় চড়ে উপজেলা পরিষদ ডাক বাংলোতে যান। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।
তিনি জুম্মার নামাজ পড়েন বাড়ির মসজিদে। নামাজের পর বাবা হাজী মো. তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা খাতুনের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সরকারের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল দ্বিতীয় বারের মত দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পর প্রত্যন্ত কিশোরগঞ্জ এলাকার পৈতৃক বাড়িতে এটি তাঁর প্রথম সফর। তিনি হাওর অঞ্চলে সম্প্রতি বজ্রপাতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।তাদের রুহের মাগফেরাত করেন ।





