মালয়েশিয়ার বহু ধর্ম মত আর বিশ্বাসের মানুষকে তিনি গেঁথেছেন একই সুতায়। ২২২টি সংসদীয় আসনের১২২টি জয় পেয়ে ক্ষমতায় আরোহণের মধ্য দিয়ে আবারও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মাহাথির মোহাম্মদ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

৯২ বছরের মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর নির্বাচনী বিজয় পেয়েছেন।জানা গেছে

মালয়েশিয়ায় ১৪তম জাতীয় নির্বাচনে একটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ আবু হুসেন।বুকিত গানতাং পি-০৫৯ সংসদীয় এলাকা থেকে ২২ হাজার ৪৫০ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।

আবু হুসেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনালের (বিএন) প্রার্থী হয়ে ইপুহ এলাকার বুকিত গানতাং থেকে বিপুল ভোটে বিজয়ী হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিকে আরের কাদরী খালিদ পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট।

একাধিক সূত্রে জানা গেছে, সৈয়দ আবু হুসেনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হারিকোনা গ্রামের মৃত হাফিজ সৈয়দ আবুল ফজলের ছেলে। সাত ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি দ্বিতীয়।