চলতি বছরের জুলাই মাসে পাকিস্তান, অস্ট্রেলিয়ার সাথে তিন জাতি টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলার কথা জিম্বাবুয়ের। কিন্তু ক্রিকেটারদের পাওয়া টাকা ইস্যু ফের মাথাচাড়া দিয়ে ওঠায় সিরিজ আয়োজন নিয়ে ঝামেলার মুখে পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আইনজীবীর মাধ্যমে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের কাছে পাওয়া বেতন সমস্যার সমাধান চেয়ে আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটাররা। মে মাসের ১৬ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেছে ক্রিকেটাররা।
আর্থিক অসঙ্গতি নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেসি) সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব নতুন কিছু নয়। আগেও বেশ কয়েকবার বোর্ডের উদাসীনতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন খেলোয়াড়রা। এবার জেসির সঙ্গে বেতন, বোনাস আর ম্যাচফি নিয়ে সরাসরি সিরিজ বয়কটেরই হুমকি এল জিম্বাবুয়ের তারকা খেলোয়াড়দের তরফ থেকে!
আগামী জুলাই মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয়ার কথা জিম্বাবুয়ের। সে সিরিজের আগেই যদি বেতন-ভাতা বিষয়ক সমস্যার সমাধান না হয় ক্রিকেটাররা নামবেনা মাঠে।
শুধু তাই নয়, সমস্যার সমাধান না হলে জিম্বাবুয়ের হয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলবেনা ক্রিকেটাররা জানা গেছে এমনটা। ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরেই সে সিরিজ মাঠে গড়ানোর কথা।
জিম্বাবুয়ে খেলোয়াড়দের পক্ষে নিয়োজিত আইনজীবী ঘোষণাটি জানিয়েছেন ক্রিকেটারদের পক্ষ থেকে। গ্রায়েম ক্রেমাররা বোর্ডকে বেঁধে দিয়েছেন সময়সীমাও। যদি ১৬ মে (বুধবার) দুপুর ১২টার আগে জেসি প্রাপ্য অর্থ দিয়ে দেয়ার লিখিত প্রতিশ্রুতি না দেয় তবে বোর্ড অস্ট্রেলিয়া আর পাকিস্তানের বিপক্ষে পাচ্ছেনা নিয়মিত ক্রিকেটারদের।
এমনিতেও সিরিজটি ছিল শঙ্কায়। আর্থিক সমস্যার কারণে তিন দেশের টুর্নামেন্ট আয়োজনে অপারগতাও প্রকাশ ছিল জিম্বাবুয়ে বো্ড। তবে শেষ পর্যন্ত সম্প্রচারকারী প্রতিষ্ঠান আর স্পন্সর জোগাড় করে সিরিজটি ছিল মাঠে গড়ানোর অপেক্ষায়। এবার ক্রিকেটারদের হুমকিতে জেসি ফের মুখোমুখি সঙ্কটের।
এই সময়ের মধ্যে পাওয়া পারিশ্রমিক পরিশোধে ব্যর্থ হলে ক্রিকেটাররা আইনি ব্যবস্থা নিবে। একই সাথে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজও হুমকির মুখে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে ক্রিকেটারদের আইনজীবী।
জিম্বাবুয়ে ক্রিকেটের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অনেকে এখনো বোর্ডের কাছে ৪০,০০০ হাজার ডলারের মত অর্থ পাওনা। অনেকে এখনো ২০১৭ সালের জুলাই মাসে শ্রীলঙ্কা সফরের পাওয়া অর্থ পায় নি।
সেই সফরে টেস্ট সিরিজ জয়ের খুব কাছে এসে হারলেও ওয়ানডে সিরিজ জয় করেছিল জিম্বাবুয়ে দল। শ্রীলঙ্কায় ২০১৭ সালের সফরের পর এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছে জিম্বাবুয়ে।
এছাড়া গত এক বছরে আরব আমিরাতের মাটিতে আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। কিছুদিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বে দলের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছে ক্রিকেটারা।





