আজ শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দিনের বেলায় চার-পাঁচ ঘণ্টায় ঘুমাই, বাকি সব সময় দেশের জন্যই কাজ করি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন থেকে প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অবদান আছে। বাঙালির অর্জনের সঙ্গে ছাত্রলীগ ওতোপ্রতোভাবে জড়িত।
এর আগে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজ বিকেল ৪টার দিকে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দু’দিনব্যাপী ছাত্রলীগের ২৯তম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ব্যক্তব্যের আগে আওয়ামী লীগের অনেক নেতাসহ ছাত্রলীগের নেতারা ব্যক্তব্য রেখেছেন।





