আজ শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মহাকাশে বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ না হওয়ায় কোনো দুশ্চিন্তা নেই বলে আশ্বস্ত করেন। এটা নিয়ে মন খারাপও করা যাবে না। এটা খুবই স্বাভাবিক ঘটনা এবং আমাদের স্যাটেলাইট অবশ্যই আকাশে উড়বে।

প্রধানমন্ত্রী বলেন, মাত্র ৪৬ সেকেন্ড আগে মহাকাশে স্যাটেলাইট পাঠানো যাবে না বলে জানানো হয়। এটা যান্ত্রিক কারণে হতে পারে।

তিনি বলেন, আকাশে মেঘ জমলে, বায়ুর ঘনত্ব বাড়লে স্যাটেলাইট পাঠানো যাবে না। আজ আমেরিকার সময় ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা) আবার উৎক্ষেপণ করার সময় নির্ধারণ করা হয়েছে। এটা না হলে আরেকটা স্লট দেবে।

তিনি আরো বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণ আমি নিজে দেখেছি। মহাকাশের নির্দিষ্ট জায়গায় এটা পৌঁছাতে সময় লাগবে ১০ দিন। এই ধরনের ঘটনা স্বাভাবিক। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মন খারাপ আমারও হয়েছিল। কিন্তু এটা স্বাভাবিক ঘটনা।