ইরান আবারো পরমাণু অস্ত্র তৈরি করলে নিজেরাও সেই পদক্ষেপে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। বুধবার টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রী আদেল আল জুবায়ের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
২০১৫ সালে তেহরানের সঙ্গে করা পরমানু কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ায় ইরান নতুন করে পরমানু কর্মসূচি শুরু করলে সৌদি আরব কোন পদক্ষেপ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এছাড়াও জুবায়ের বলেন, এক্ষেত্রে ইরানকে প্রতিহত করতে সম্ভাব্য সবকিছুই করবে রিয়াদ। এর আগেও অনেকবার পরমানু বোমা বানানোর কথা বলেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর নতুন করে বিষয়টি আবারও জানালো দেশটি





