ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ দিনের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৯ উইকেটে জয়লাভ করে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করল সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

দিল্লি টস জিতে ব্যাট করতে নেমে রিশাব পান্তের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে দিল্লি ডেয়ারডেভিলস।

১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৫ মাথায় শুরুতেই উইকেট হারায় সানরাইজ হায়দ্রাবাদ। ১০ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন অ্যালেক্স হেলস। তবে এর পরেই কেন উইলিয়ামসন এবং শেখর ধাওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়ায় সানরাইজ হায়দ্রাবাদ। শিখর ধাওয়ান ৯২ এবং কেন উইলিয়ামসন ৮৩ রানে অপরাজিত থাকে।

আজকের ম্যাচে একমাত্র ম্যাচসেরা হন শিখর দাওয়ান

বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠিত ম্যাচটিতে দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষে ৬৩ বল খেলে ১২৮ রান করে অপরাজিত থাকেন রিশাব পান্ত। এই রান করার পথে তিনি ১৫টি চার মারেন ও সাতটি ছক্কা হাঁকান।

আইপিএলে এবারের আসরে এটি তৃতীয় সেঞ্চুরি। আর আইপিএলে এবারের আসরে এটিই এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে সেঞ্চুরি করেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা ক্রিস গেইল। ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা শেন ওয়াটসন এক ম্যাচে ১০৬ রান করে আউট হন। আজ সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে সাকিব আল হাসান চার ওভার বল করে ২৭ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন। একটি উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার।

উভয় দলই আজ নিজেদের ১১তম ম্যাচ খেলতে মাঠে নেমেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত আটটিতে জিতে পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে রয়েছে। অন্যদিকে, দিল্লি ডেয়ারডেভিলস তিনটিতে জিতে সবার নিচে অবস্থান করছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ দিনের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৯ উইকেটে জয়লাভ করে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করল সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।