বেনাপোলে হুন্ডির ৪০ হাজার ডলারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে এনামুল হককে (৩০) আটক করা হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নড়াইল জেলার কালিয়া থানার খাসিয়াল গ্রামের শেখ আবু বক্করের ছেলে তিনি।

তিনি আরো বলেন, হুন্ডির একটি বড় চালান বেনাপোল থেকে বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে খবরে আমড়াখালি চেকপোস্টে অবস্থান নেয় বিজিবি। এ সময় বরিশালগামী একটি বাস থেকে সন্দেহভাজন এনামুলকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইউএস ডলার পাওয়া যায় ৷ যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখ ৬০ হাজার টাকার সমান।

মুদ্রাপাচার আইনের মামলায় এনামুলকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত ডলার বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান ৷