মালয়েশিয়ার বাঙালি অধ্যুষিত এলাকা এবং লিটল ঢাকা হিসেবে পরিচিত কোতারায়া এলাকা জনশূন্য। চিরপরিচিত কোতারায়ায় বাঙ্গালীদের কাছে যেন এক নিজের ঠিকানা। হতাশা, সুখ, শান্তি এবং নিজেকে বাঙালি হিসেবে পরিচিতি পেতে কোতারায়ার জুড়ি নেই। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সেই দৃশ্য আজ পাল্টে গেছে, নেই বাংলাদেশিদের পদচারণা আর কোলাহল। ফাঁকা হয়ে গেছে ঢাকা আমাদের মালয়েশিয়া। আজ মালয়েশিয়ার নির্বাচনে অপ্রীতিকর সব ঘটনায় এড়াতে প্রবাসী বাংলাদেশীদের আজ কোথারায়াই দেখা মিলছে না। প্রবাসীরা জানালেন, জীবনের নিরাপত্তা ভেবে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজ রুমে সময় কাটাবো দেশে ফোন এবং ভাল কিছু রান্না করে।
কারণ যে পরিমাণে হুমকি-ধামকি আমাদের দেয়া হচ্ছে, তাতে করে নিরাপদ ভাবছি না। অধিকাংশ বাংলাদেশীদের আজ টেলিভিশনে সামনে বসতে দেখা যাচ্ছে। অপেক্ষার প্রহর গুনছে কে হবেন মালেশিয়ার প্রধানমন্ত্রী ।এদিকে সার্বিক বিষয়ে কথা হয় প্রবাসী দিগন্তের নির্বাহী সম্পাদক কাজী আশরাফুল ইসলাম এর সাথে।তিনি বলেন,আসলে যে যেভাবেই বলুক না কেন পরিস্থিতি ভালই আছে। আমাদের নিজেদেরকে সঠিকভাবে তুলে ধরতে হবে এদেশের মানুষের কাছে। অসৎ কিছু ব্যক্তির কারণে সারা মালয়েশিয়া জুড়ে আমাদের বদনাম হতে দেওয়া যাবে না। এদেশের আইন কে শ্রদ্ধা জানাতে হবে।
আর যখনই আপনি আইনকে শ্রদ্ধা জানাবেন তখনই আপনি এদেশের মানুষের কাছে প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করবেন। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা থেকে দূরে থাকাই আমাদের সব থেকে ভালো। আমি সমস্ত প্রবাসীদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অন্যদিকে পেনাং শহরের অবস্থা জানার জন্য যোগাযোগ হয়, ব্যবসায়ী সজীব প্রবাসী দিগন্তকে জানান, এখন থেকে বাংলাদেশীদের দেখা মিলছে না. অধিকাংশ বাংলাদেশিরা রুমে কাটাচ্ছেন। জোহর বারুর প্রবীণ ব্যবসায়ী আলতাফ হোসেন প্রবাসী দিগন্তকে বলেন, সবাই আতঙ্কের মধ্যে তাই আজ চিরচেনা জহরবারু শহরে বাংলাদেশীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না।
প্রবাসী দিগন্তের পক্ষ থেকে পাহাং জেলার কুয়ান্তান এলাকার ব্যবসায়ী আলী জানান, সকাল থেকেই বাঙালির আনাগোনা নাই, শহরটা ফাকা মনে হচ্ছে। দোকানেও কাস্টমার নাই। তবে আমার নিজের ভিতরে একটা ভয় কাজ করছে। যে কারণে মনে করছি একটু পরে বন্ধ করে চলে যাব। প্রবাসী দিগন্তর পক্ষ থেকে পোটকিলাং এর ব্যবসায়ী সোলাইমান বলেন, ইন্ডিয়া অধ্যুষিত এলাকা, তাই অন্য জায়গার থেকে এখানে আরো আতঙ্কে বাংলাদেশীরা আছেন। পুরো শহরটা যেন বাংলাদেশীদের দেখা নাই।





