আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাইরুল ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে। লম্পট খাইরুল তিন সন্তানের জনক ও ঘরে তার দুই স্ত্রী রয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পাবনার চাটমোহরে মধ্যবয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাইরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মধ্যবয়সী মানসিক প্রতিবন্ধী ওই নারী বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়াতে যায়। এ সময় লম্পট খাইরুল ওই নারীকে একা পেয়ে জড়িয়ে ধরে ধর্ষণ চেষ্টা করে। পরে ওই নারী চিৎকার দিয়ে উঠলে তাকে গলা চেপে ধরে খাইরুল। এ সময় এলাকাবাসীরা এগিয়ে এলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে খাইরুলকে ধাওয়া দিয়ে আনকুটিয়া বাজার থেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী ওই নারীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবীব জানান, খাইরুলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার দায়ে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।