মাতৃত্বের সুখই আলাদা। যেকোনও মহিলাই জীবনে এর স্বাদ পেতে চায়। কিন্তু এটা কী জানেন যেকোনও মহিলাই গর্ভাবস্থায় এবং সন্তান প্রসবের পর চরম মানসিক অস্থিরতা এবং তীব্র হতাশায় ভোগেন। সন্তানকে ঠিকভাবে জন্ম দিতে পারবেন কিনা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সন্তানের শারীরিক অবস্থা ঠিক থাকবে তো। কিংবা সন্তান প্রসবের পর পারিবারিক নানা সমস্যা নিয়ে মহিলারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

মহিলাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মনোবিদের পরামর্শ নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। যেমন আনন্দপুরের ফর্টিস হাসপাতালের মনোবিদ ডঃ সঞ্জয় গর্গ বলেছেন, ‘‌গর্ভাবস্থায় বেশকিছু মানসিক সমস্যায় ভোগেন মহিলারা। অন্তত ৭০ শতাংশ মহিলারাই এই দলে থাকেন। অবস্থাটা চরমে পৌঁছায় প্রসবের অন্তত ৯ দিন আগে। হতাশা তীব্র হয় ৩৪ থেকে ৩৮ সপ্তাহ পর থেকেই।’‌

সমীক্ষায় দেখা গেছে অন্তত ৩০ থেকে ৮৫ শতাংশ মহিলা প্রসবের পর মানসিক অস্থিরতার শিকার হন। যার মধ্যে রয়েছে হতাশা, ক্লান্তি, উদ্বেগ। প্রসবের পরপরই এই লক্ষ্মণগুলি দেখা যায়। অন্তত ২ সপ্তাহ এই অবস্থা চলতে থাকে মেয়েদের।