সাবার মাঝে যে মন আছে তার এক দৃষ্টান্ত নজির কেরে ছিলেন পুলিশ ইন্সপেক্টর শবনম সুলতানা।ফেসবুকের একতি গ্রুপের মাধ্যমে আলোচিত হয়ে উঠেন পুলিশের সাব ইন্সপেক্টর শবনম সুলতানা। সড়ক দুর্ঘটনায় আহতদের সেবা করে থাকেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কিন্তু একটি ছবি বেশ ভাইরাল হয়ে পড়ে শবন্মের। সেটি হচ্ছে আহত একজন যুবককে তিনি রাস্তায় সেবা দিয়ে যাচ্ছেন।

সেই জন্যেই পুরষ্কিত করা হয় শবনমকে। সোমবার পুলিশ সদর দফতরে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পুরস্কার প্রদানকালে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, নিজ হাতে আহত ড্রাইভারকে প্রাথমিক সেবার মাধ্যমে পুলিশের মানবিক সেবার অনবদ্য উদাহরণ স্থাপন করেছেন শবনম সুলতানা। এই সকল স্বপ্রণোদিত মানবিক কার্যক্রম বাংলাদেশ পুলিশকে দেশবাসীর কাছে ইতিবাচকভাবে তুলে ধরবে।

গত ২২ এপ্রিল দুপুরে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে ভিআইপি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে অন্তত ৮-১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় বেশ কয়েকজন।

দুর্ঘটনার খবর পেয়েই সাথে সাথে ছুটে আসেন তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শবনম সুলতানা পপি। চালক না থাকায় তিনি নিজেই ক্ষতিগ্রস্ত গাড়িটি চালিয়ে অন্যত্র সরিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন।