চিরকুটে যা লিখেছিলেন- ময়মনসিংহে দাখিল পরীক্ষায় ফেল করায় ফ্যানের সাথে জুলে সুইসাইড করেছেন মনি আক্তার নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। নিহত মনি আক্তার উপজেলার আটকান্দি গ্রামের মারাদেওয়া গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রোববার দুপুরে উপজেলার আইটকান্দি ইউনিয়নের মারাদেওরা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।জানা যায়, নিহত মনি আক্তার এবছর স্থানীয় ইছবপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে।

রোববার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়েছে জানতে পেরে নিজ বসত ঘরে মৃত্যুর জন্য কেউ দায়ী নয় চিরকুট লিখে রেখে আত্মহত্যা করে। মঞ্জুরুল হকের দুই মেয়ে মধ্যে সে ছিল বড়। পরিবারের লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় বাড়িতে সে একা ছিল।

ঘটনাস্থলের পাশের বাড়ির শহিদুল ইসলাম জানান, পাশাপাশি বাড়ির লিপি আক্তার, লাইলী আক্তার ও মনি আক্তার এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেয়। তারা ৩ জন একত্রে মোবাইলে খবর নিয়ে জানতে লিপি ছাড়া বাকি দুই জন অকৃতকার্য হয়েছে।

পুলিশের ভাষ্যমতে সহপাঠী দুইজন পাশ করলেও নিজে পাশ না করার অভিমানে সুইসাইড করার পথ বেঁছে নেন মনি।