পরকিয়া প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করায় খুন হলেন রাঙ্গু‌নিয়া উপজেলা যুবলী‌গের সা‌বেক সহ-সভাপ‌তি আবুল হা‌শেম বাচা। জুসের সাথে বিষ খাওয়ানো পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয় তাকে। শুক্রবার (৪ মে) রাঙ্গুনিয়া পৌরসভার নিজ বাড়ী তার অগ্নিদ্বগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শনিবার (৫ মে) রাতে পরকিয়া প্রেমিকা  জিফু বেগম (৪০) কে গ্রেফতার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ। গ্রেফতারের পর জিফু বেগম হত্যার দায় স্বীকার করে পুলিশকে হত্যার পরিকল্পনার কথা জানান।
 
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূইঁয়া হত্যার বিষয় নিশ্চিত করে ব্রেকিংনিউজকে বলেন, “চল্লিশোর্ধ এই নারী হত্যার কথা স্বীকার করেছে। বেশ কয়েক বছর ধরে নিহত আবুল হাশুম বাচার সাথে তার অবৈধ সম্পর্ক চলে আসছিল। মহিলার তিনটি সন্তানে আছে।”
 
হত্যার বিবরণ দিতে গিয়ে জিফু জানান, বিয়ের আশ্বাস দিয়ে বাচা তার সাথে সম্পর্ক গড়ে তুলে। কিন্তু বিয়ে করার কথা বললে বাচা বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এছাড়া বাচা জিফুকে বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে দি‌য়ে‌ছিল। এই নিয়ে কিছুদিন যাবত তিক্ততার সৃষ্টি হয়।
 
ঘটনার দিন বাচার বাড়িতে তার স্ত্রী সন্তানরা না থাকার খবর পেয়ে জিফু বেগম‌ বাচার ঘরে যায়। রাতে সেখানেই থাকেন জিফু বেগম। তখন বিয়ে করতে রাজি না হওয়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী জিফু বাচাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
 
বাচাকে হত্যার জন্য জিফু বেগম আগেই একটি জুস নিয়ে যায়। বাচা পানি খেতে চাইলে পানির বদলে তাকে বিষ মিশিয়ে জুস খেতে দেয়। বাচা অজ্ঞান হয়ে পরলে জিফু ঘরের কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
 
লাশ উদ্ধারের সময় বাচার বাড়িতে কেউ ছিল না বলে জানান, রাঙ্গুনিয়া থানার ওসি।