রাজধানীর চকবাজার থানায় ওই জিডি করা হয়। থাকার জায়গা ও লেখাপড়ার খরচের দাবিতে বাবার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী।গতকাল শনিবার বিকেলে রাজধানীর চকবাজার থানায় ওই জিডি করা হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ওই ছাত্রীর অভিযোগ, তার বাবার বিভিন্ন ‘খারাপ’ আচরণ দেখে কিছু দিন আগে তার মায়ের মস্তিস্কে রক্তক্ষরণ হয়। এর পর তার মা আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেননি। সন্তানদের দেখলেই তিনি চিৎকার শুরু করেন। এই অবস্থায় তাদের তিন বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার পায়তারা করছেন তার বাবা ও চাচা-চাচী। তাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তারা তিন বোন এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই বাধ্য হয়ে তারা পুলিশের আশ্রয় নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার বলেন, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।





