যে ব্যক্তির ঠোঁটে তিল থাকে, তারা অন্যদের খুব সাহায্য করেন। কিন্তু মহিলা ও বিলাসবহুল দ্রব্যের উপরে এঁদের বিশেষ দুর্বলতা থাকে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

উপরের ঠোঁটে তিল যাদের থাকে, রেগে গেলে তারা খুব খারাপ কথা বলেন। নীচের ঠোঁটে তিল থাকলে বুঝতে হবে সেই ব্যক্তি খেতে খুব ভালোবাসেন।

থুতনিতে তিল থাকলে বুঝতে হবে সেই ব্যক্তি খুব ভাগ্যবান। এরা খুব সহজেই অন্যদের স্নেহ ও ভালোবাসা পান।

মাথার বাঁদিকে তিলের অর্থ আপনার অর্থভাগ্য। মাথার পিছন দিকে তিল থাকলে সেই ব্যক্তি মহিলাদের প্রতি আকৃষ্ট হন। কিন্তু স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল থাকে। সমাজে এদের সুনাম হয় না।

নাকে তিল যাদের থাকে, তারা চট করে রেগে যান। এদের আত্মমর্যাদাও প্রবল হয়। নাকের ডান দিকে তিন থাকলে অল্প চেষ্টাতেই অনেক অর্থের মালিক হবেন। নাকের নীচের দিকে তিল থাকলে বিবাহিত জীবন ভাল হবে।

ওড়া কপালের ডানদিকে তিন থাকলে বুঝবেন আপনার অর্থভাগ্য ভাল। আপনার ভাগ্যে খ্যাতি রয়েছে। কিন্তু কপাল যদি ছোট হয় এবং তার বাঁদিকে তিল থাকে, সেই ব্যক্তি স্বার্থপর হন।

ডান গালে তিল থাকলে, সেই ব্যক্তি মা বাবাকে খুব সম্মান করেন এবং খুব সংবেদনশীল হন। নিজের পরিবার সম্পর্কে খুব সচেতন হন। বাঁদিকের গালে তিল বুঝতে হবে সেই ব্যক্তি খুব অন্তর্মুখী এবং অহঙ্কারীও। যত বয়স বাড়বে এঁদের জীবন তত গোছানো হবে।

ভুরুর মাঝখানে তিন থাকনে আপনি যে কোনও বিষয়ে নেতৃত্ব দিতে সিদ্ধহস্ত। ডান দিকে ভুরুতে তিল থাকা মানে আপনা সঙ্গী ভাল হবেন। বাঁদিকের ভুরুতে তিল মানে অর্থভাগ্য এবং কেরিয়ার দুটোই খুব খারাপ হয়।

চোখের উপরে তিলের অর্থ, সেই ব্যক্তি একটু বেশি আত্মবিশ্বাসী। বাঁ চোখের উপরে তিল যাদের থাকে তাদের মধ্যে হিংসা কাজ করে। চোখের ভিতর তিলের অর্থ সেই ব্যক্তি খুব ভাগ্যবান।

কানে তিল থাকার অর্থ সেই ব্যক্তি খুব বিলাসবহুল জীবন যাপন করতে ভালোবাসেন। কানের পিছনে তিল থাকার মানে সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী খুব ভাল পরিবারের হবেন। কানের সামনের দিকে তিল থাকলে, স্বাধীন ভাবে জীবন যাপন করেন। এঁরা খুব বুদ্ধিমানও হন।