বরিশালের সঙ্গে করা ভিডিও কনফারেন্সে বিভাগে রেললাইন নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালে শিক্ষা বিস্তারসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘আরেকটা কাজ করব। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বরিশাল তো কখনও রেললাইন দেখেনি, আমরা বরিশাল পর্যন্ত রেললাইন নিয়ে যাব। ইতিমধ্যে আমরা সে প্রকল্প নিয়েছি।’
সকালে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।
এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে কথা বলেন বরিশাল ও বান্দরবানের চার জন শিক্ষার্থী এবং দুই জন শিক্ষকের সঙ্গে। বরিশাল থেকে কথা বলেন জেলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী আলী ইমরান কাফি এবং একটি মাদ্রাসার দাখিলের পরীক্ষার্থী দিলসাত নওসিন মুনিয়া।
শেখ হাসিনা বলেন, ‘বরিশাল একটি প্রত্যন্ত অঞ্চল ছিল। কোনো ধরনের উন্নয়নের ছোঁয়াই ছিল না। ১৯৯৬ সালে সরকারে আসার পরই আমরা সার্বিকভাবে পদক্ষেপ নেই।’ ‘আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে সেখানে নানামুখী কর্মমুখী ব্যবস্থা নিয়েছি। এমনকি সেখানে বিশ্ববিদ্যালয়ও করে দিয়েছি। আমরা মেডিকেল কলেজের উন্নতি করেছিলাম এবার সেখানে কারিগরি শিক্ষা থেকে শুরু করে বহুমুখী শিক্ষার যেন প্রসার ঘটে সে ব্যবস্থা আমরা নিয়েছি। সেই সঙ্গে কর্মসংস্থানের জন্য আমরা নানামুখী ব্যবস্থা নিয়েছি।’





