রাতের আঁধারে ট্রাকে করে প্রায় ৬০টি কুকুর নিয়ে যাওয়া হচ্ছিল। জবাই করার জন্যই প্রাণীগুলোকে পাচার করা হচ্ছে, এমন বলে খবর পেয়ে কুকুরভর্তি গাড়িটিকে আটক করেছে পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পচা মাংসে বাজার সয়লাব হওয়ায় কিছুদিন ধরে রাজ্যজুড়ে চলছে জোর তল্লাশি। ক্রমেই উঠে আসছে নতুন নতুন তথ্য। এই অবস্থায় আসামের এ ঘটনা রীতিমতো নড়েচড়ে বসেছে সবাই।
সম্প্রতি ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার কোলাইবরের কাছেই একটি দুর্ঘটনার সম্মুখীন হয় ট্রাকটি। তখন দেখা যায় ট্রাকের মধ্যে রয়েছে প্রায় ৬০টি কুকুর।
জানা যায়, একটি গাড়ির সঙ্গে মিনি ট্রাকটির সংঘর্ষ হয়। আহত ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে যায়। তারপরেই পুলিশ চমকে উঠে দেখে ট্রাকভর্তি ওই কুকুরগুলোকে।
উদ্ধার হওয়া কুকুরগুলোর মধ্যে ৫টি কুকুর মারা গেছে। বাকি কুকুরগুলোকে ছেড়ে দেয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।
পিপল ফর অ্যানিম্যাল সংগঠনের চেয়ারপার্সন সংগীতা গোস্বামী বলেন, ”ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। কুকুরগুলিকে পুলিস ছেড়ে দিয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত হতে চাইছি আমরা। অল্প কিছু টাকার জন্য বেশ কয়েকজন যুবক কুকুর পাচারচক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে। নিদারুণ অত্যাচার চালানো হয় সারমেয় গুলির উপর। তারা যাতে চেঁচাতে না পারে সে জন্য সেলাই করে দেওয়া হয় কুকুরগুলির মুখ।





