এ কেমন ঘটনা রাজবাড়ীর বালিয়াকান্দি নবাবপুর ইউনিয়নের চরদক্ষিনবাড়ী গ্রামে রাতের অন্ধকারে কবর থেকে বজ্রপাতে নিহত ব্যাক্তির লাশ চুরির চেস্টা চালিয়েছে। পরে গ্রামবাসীর তাড়া খেয়ে চোরেরা পালিয়ে যায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
উপজেলার চরদক্ষিণবাড়ী গ্রামের মোতালেব মন্ডল জানান, তার ছেলে মতিন মন্ডল গত ৩০ এপ্রিল বজ্রপাতে মৃত্যু হয়।ওইদিন রাতেই মতিন মন্ডলকে দাফন করা হয় তাদের পারিবারিক কবর স্থানে।
গত ১ মে রাতে ১০-১২ জন মুখোশধারী লোক রাত ১২টার দিকে মতিনের কবরের পাশে টর্চ লাইট নিয়ে আসতে দেখে। তাদেরকে গ্রামবাসী ধাওয়া করলে তারা পালিয়ে যায় ।
এ ঘটনার পর গত ২ ও ৩ মে মতিনের বাবা মোতালেব মন্ডল ও গ্রামবাসী কবরটিকে মাটির নিচ থেকে পাকা করে রড সিমেন্ট দিয়ে পাকা করে দেন।




