চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউপি’র গলাহার গ্রামের মন্দিরপাড়ার এক ব্যক্তির মেয়ে (১৪) ওই গ্রামের ব্রজেন্দ্র নাথ রায়ের (৫৫) বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ সুবাদে গত ২৩ এপ্রিল সোমবার ব্রজেন্দ্র নাথ রায়ের ছেলে জুধিষ্টির রায় ওরফে মিলন (২৮) ওই কিশোরীকে বাড়ি থেকে রংপুরের বৈরাগীপাড়া গ্রামে দীপক রায়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে মিলন ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। গৃহকর্তা ব্রজেন্দ্র নাথ রায় ওইদিন সন্ধ্যা আনুমানিক ৭টায় কিশোরীকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে এবং ঘটনাটি প্রকাশ না করার হুমকি দিয়ে তার পিত্রালয়ে রেখে যায়।
দিনাজপুরের চিরিরবন্দরে এক অল্পবয়স্ক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে তার পিতা ধর্ষণ মামলা করেছেন। এদিকে মামলাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।গত ২৮ এপ্রিল ধর্ষণের ঘটনাটি ওই কিশোরী তার পিতামাতাকে জানায়। এতে ব্রজেন্দ্র নাথ রায়ের স্ত্রী ডলি রাণী রায় (৪৫) ক্ষিপ্ত হয়ে ওই কিশোরীকে বেদম মারপিট করে।
এসময় কিশোরীর মাসহ প্রতিবেশীরা উদ্ধারে এগিয়ে এলে কিশোরীর মাকেও বেদম মারপিট করে। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে গত ৩ মে বৃহস্পতিবার রাতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-৪, তাং ০২/০৫/২০১৮ খ্রি.)।
ওসি মো. হারেসুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই গৌতম রায় বলেন, এজাহারের প্রেক্ষিতে মামলা রজু করা হয়েছে। বিবাদীরা পলাতক থাকায় তাদের এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তাদের দ্রুত আটকের চেষ্টা চলছে





