শুক্রবার বিকেলে হাতিরঝিলে হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে তিন কিশোর, এই দৃশ্য নজরে আসে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।তারপর মোটরসাইকেলটির পিছু নেন প্রতিমন্ত্রী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ফেসবুকে বাইকারদের কাণ্ড-কীর্তির ভিডিওসহ পোস্ট করেন শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী ফেসবুকে লিখেছেন, ‘হাতিরঝিলে তিনবারের চেষ্টায় তাদের থামালাম। তিনজনই কিশোর, ভয়ানক গতিতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিল। একজন কোনো এক গ্যারেজে কাজ করে।’
রাজধানীর হাতিরঝিলে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল তিন কিশোর। দ্রুত গতিতে হেলে দুলে রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কাউকেই পরোয়া করছে না তারা। বাইকের পেছনেই ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের গাড়ি। তিন কিশোরের বেপরোয়া গতিতে বাইকা চালানো দেখে তাদের আটকান তিনি। পরে পুলিশকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।
‘হাতিরঝিলকে এমনিতেই অনেকে নিজের বাড়ির উঠোনের মতো ব্যবহার করে। বাচ্চাগুলোকে বললাম, বাসায় গিয়ে মা-বাবার কাছে মাফ চাও’। ১ মে হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





