এ কেমন নির্মম ঘটনা? গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৈতরবাড়ী গ্রামে মো. কায়সার উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দিয়েছেন দেনাদার। পাওনা টাকা পরিশোধের কথা বলে বাড়িতে ডেকে এনে এ অবস্থা করে বলে জানা যায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মো. কায়সারকে এখন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফায়জুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।হাসপাতালের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, কায়সারের অবস্থা ভালো নয়। এখনো রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে ঢাকায় পাঠানোর জন্য বলা হয়েছে।

কায়সারের বাড়ি ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মেনজাবাড়ী এলাকায়। উথুরা বাজারে কায়সারের স্যানিটারি দোকান রয়েছে। দেনাদার সোহাগের বাড়ি পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার মুখ্যপুর ইউনিয়নের কৈতরবাড়ী গ্রামে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কায়সারের বড় ভাই ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, সোহাগের কাছে এক লাখ টাকা পান তাঁর ছোট ভাই। টাকা দেওয়ার কথা বলে গতকাল সন্ধ্যায় কায়সারকে ত্রিশালে নিজ বাড়িতে ডেকে নেন সোহাগ।

পরে তাঁর গোপনাঙ্গ কেটে দেন দেনাদার সোহাগ। কায়সার আহত অবস্থায় পার্শ্ববর্তী বাজারে আসেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে তিনি কায়সারকে রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনেন।