আজ ভোররাতে চট্টগ্রামে ৪৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাই আশরাফ আলী (৪৭) ও মো. হাসান (২২) নামের গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার ডিবি মো. মঈনুল হোসেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তাদের গ্রামের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যছড়ির হাসান বাড়িতে। তারা ওই এলাকার মৃত তৈয়বের ছেলে।তাদের কাছে ৪৫ কোটি টাকার ইয়াবা ও ট্যাবলেটসহ দুই ভাইকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
হালিশহর থানাধীন শান্তিবাগ শ্যামলীআবাসিক এলাকার জেড এস এঞ্জেন্স বিল্ডিং চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।নগরের হালিশহরের শ্যামলী আবাসিক এলাকায় তারা ভাড়া বাসায় থাকতেন।
জব্দ করা এসব ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা বলে জানান নগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে সিএমপি হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
মো. মঈনুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালিশহরের শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়ে প্রথমে ৩ লক্ষ ইয়াবা ট্যাবলেট এবং তাদের প্র্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১১-৫৯২৪) তল্লাশি করে ১০ লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ।





