আজ সিলেটে মাঠ মাতালেন বিশ্বের কনিষ্ঠতম টেষ্ট সেঞ্চুরিয়ান বাংলার আসার ফুল মোহাম্মদ আশরাফুল। সিলেটের শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধা ঈসমাইল হোসেন স্মৃতি CWAB টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় খেলাটি। শ্রীমঙ্গল সিক্সার্স বনাম শান্তিবাগ যুব সংঘের মধ্যকার ফাইনাল খেলায় শান্তিবাগ যুব সংঘ শ্রীমঙ্গলের হয়ে মাঠে নামেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
সকাল ১০টায় খেলাটি শুরু হয়ে। প্রথমে টসে জিতে ফিল্ডিং এ সিদ্ধান্ত নেয় শ্রীমঙ্গল সিক্সার্স। নগরীর কলেজ রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠের মেগা ফাইনাল খেলায় টসে হেরে খেলতে নেমে ব্যাটং তাণ্ডব শুরু করলেন আশরাফুল।
আশরাফুলের দল প্রথমে ব্যাট করতে নামলে প্রথম উইকেটের পতন ঘটলে ওয়ান ডাউনে ব্যাটিং এ নামেন আশরাফুল। এরপর শুরু হলো তাণ্ডব। মাত্র ৩৮ বলে তুলে নিলেন হাফ সেঞ্চুরি। আশরাফুলের ৫১ রান ও থাইল্যান্ড প্রথম শ্রেনী লিগের সাহেদের ৪৪ বলে ৭১ রানে দল নির্ধারিত ২০ ওভারে ২০২ রানের বিশাল সংগ্রহ পায়।
শান্তিবাগের দেওয়া ২০২ রানে জবাবে খেলতে নেমে মাত্র মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় শ্রীমঙ্গল সিক্সার্স। মোহাম্মদ আশরাফুল শুধু ব্যাটিংয়ে নয় তার লেগস্পিন ভেল্কিতে তুলে নিয়েছেন ১ উইকেটও।
গরীর কলেজ রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠটি আশরাফুল এর আগমনে দর্শকে মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। দর্শক এর এমন ভালবাসায় আশরাফুল আবেগ আপ্লুত হয়ে পড়েন।
ম্যাচশেষে আশরাফুল বলেন, সিলেটে খেলা সবসময় উনি উপভোগ করেন। শ্রীমঙ্গল এই প্রথম অনেক ভাল লাগছে এসে। সিলেটে অনেক ভাল ভাল ক্রিকেটার আছে। সিলেট থেকে অনেক ভাল ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছে। ভবিষ্যতে এই সিলেট, শ্রীমঙ্গল থেকে ভাল ক্রিকেটাররা জাতীয় দলের হয়ে খেলবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, এবারের ক্রিকেট মৌসুমে আমি অনেক বেশী ক্রিকেট টুর্নামেন্ট এ খেলেছি। এবারের বি পি এল এ আমি খেলতে পারব এবং ভাল পারফরমেন্স করতে পারলে পুনরায় জাতীয় দলের হয়ে খেলতে পারবেন বলে তিনি আশা করছেন। সকলের নিকট দোয়া চেয়েছেন আশরাফুল।





