নড়াইলের পল্লীতে প্রেমিকের প্রতারণায় দিনের পর দিন ধর্ষণের শিকার প্রেমিকা কয়েক দফা বিয়ে নাটকের পর অবশেষে বিয়ের পিড়িতে বসলেও বাসর রাতেই পালিয়ে গেছে প্রেমিক স্বামী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের শেখহাটি গ্রামের মৃত আব্দুর ছাত্তার সরদারের ছেলে কথিত পল্লী চিকিৎসক সোবহান সরদার (২৮) দীর্ঘদিন যাবত একই এলাকার কলেজ পড়ুয়া যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই যুবতী সোবহানকে বিয়ে করার কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। এক সময় যুবতীর পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়। এরপর থেকে প্রেমিক সোবহান তাকে স্বামীর সংসার ত্যাগ করাতে বিভিন্ন কুৎসা ও প্রপাগান্ডা ছড়িয়ে দেয়।
এক পর্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে স্বামীর সংসার ত্যাগ করতে বাধ্য করে। এরপর গত বছর বিয়ের নামে স্বামী-স্ত্রীর মতো গোপনে দিনের পর দিন ধর্ষণ করে সোবহান।
কিছুদিন পর স্ত্রী কাবিননামা চাইলে সোবহান দেখাতে অপারগতা প্রকাশ করে। প্রেমিকা নিজে খোঁজ-খবর নিয়ে জানতে পারে বিয়ের বিষয়টি ছিল সাজানো নাটক।
এ ঘটনার পর বিভিন্ন চাপে গত ২৪ এপ্রিল ভোরে সোবহান প্রেমিকাকে নিয়ে যশোরের অভয়নগর দিঘির পাড় বিবাহ রেজিস্টার মাওলানা মো.নাজিরের নিকট গিয়ে উভয়ই ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বাসর রাতেই সে স্ত্রীকে রেখে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে বিবাহ রেজিস্টার মাওলানা মো.নাজিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাওয়া হলে তিনি বলেন , আমার নিকট তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। কাবিননামার কপি পেতে সময় লাগবে।অভিযুক্ত সোবহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।




