পৃথিবী এমন কোন জায়গা নেই যেখানে পুলিশের চাকরির জন্য কোন শারীরিক পরীক্ষা দিতে হয় না। এটা সবাই জানে এবং মানে। কিন্তু পরিক্ষা গুলো ছেমে মেয়েদের জন্য হয় আলাদা আলাদা। কিন্তু ভারতের মধ্যপ্রদেশে ঘটল তার ঠিক বিপরীত। সেখানে অর্ধনগ্ন করে এক ঘরে নারী-পুরুষের মেডিকেল টেস্ট করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভারতের অলাইন পোর্টাল নিউজ ১৮.কমের খবর, নারী চাকরিপ্রার্থীদের সামনেই অর্ধনগ্ন অবস্থায় পুরুষ চাকরিপ্রার্থীদের মেডিকেল টেস্ট নেওয়া হচ্ছে। আবার নারীদের জন্য নেই কোনো নারী চিকিৎসক এবং নার্স। মেডিকেল টেস্টের এই অব্যবস্থার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল। চাপে পড়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ভিন্দ জেলা হাসপাতাল প্রশাসন।

হাসপাতাল কর্তৃপক্ষের বলেন, ভিন্দ জেলা হাসপাতালে চারজন নারী চিকিৎসক আছেন। তাদের মধ্যে তিনজনই ছুটিতে রয়েছেন। অন্য নারী চিকিৎসককে এই মেডিকেল টেস্ট নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।