মঙ্গলবার বিকালে মাজেদা অজ্ঞান হয়ে পড়লে তাকে সিডস্টোর বাজারে পল্লী চিকিৎসকের কাছ থেকে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে রাত সাড়ে ১২টার সময় মাজোদা মারা যান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্বামীর লাঠির আঘাতে দ্বিতীয় স্ত্রী মৃত্যু হয়েছেন। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ি গ্রামের মাওরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে, গত শুক্রবার বিকালে ছেলের বউ রোজিনার সঙ্গে শাশুড়ি মাজেদা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ সময় শ্বশুর হেলালউদ্দিন ক্ষিপ্ত হয়ে মাজেদা খাতুন, ছেলে নাজমুল ও মেয়ে রাহিমাকে লাঠি ও বাঁশের খাটিয়া দিয়ে মারধর করে।

এতে মাজেদা খাতুন গুরুতর আহত হন। তাকে বিনা চিকিৎসায় বাড়িতে রেখে দেয়া হয়।

মাজেদা মারা যাওয়ার পর স্থানীয়রা হেলালউদ্দিনকে (৬৫) আটক করে পুলিশে সোপর্দ করে।

মাজেদার হাতে ও দুই পায়ে আঘাতে চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল হক বাদী হয়ে বাবা হেলালউদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।