লোহার খনতি দিয়ে – বোরহানউদ্দিনে সাফিয়া সাথি (১৫) নামের এক গৃহকর্মীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে গৃহকর্তী পাখি বেগম এর বিরুদ্ধে। গত শুক্রবার বোরহানউদ্দিন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বালু ব্যবসায়ী রফিক হাজীর বাসায় এ ঘটনা ঘটে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গুরুতর আহত অবস্থায় সাথীকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী সাথি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ে করেছে সাথির বাবা লাল মিয়া। সাফিয়া সাথি অভিযোগ করেন, লোহার খনতি গরম করে মধ্যযূগীয় কায়দায় গৃহকর্মীর লজ্জাস্থান সহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দিয়ে নির্যাতন চালায়। পাথরের পুঁতা দিয়ে সাথির মাথায় আঘাত করে এবং চুল কেটে দেয় গৃহকর্তী পাখি। বিষয়টি কাউকে বললে চুরির অপবাদে পুলিশের হাতে ধরিয়ে দিবে বলেও হুমকী দেওয়া হতো গৃহকর্মী সাথিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হতদরিদ্র কৃষক লাল মিয়ার ৪ মেয়েকে নিয়ে অভাব অনটনের সংসার চলছিলো।
সংসারের ঘানি টানতে না পেরে লাল মিয়া তার ৩ মেয়ে সাফিয়া সাথীকে পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বালু ব্যবসায়ী রফিক হাজীর বাসায় ১১ মাস আগে গৃহকর্মীরকাজে দেয়। তিনবেলা পেট ভরে খেতে পারবে এই আশায় পিতার ঘর ছেড়ে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতে আসে সাথি। কিন্তু সেখানেও মেলেনি সুখ-শান্তি। কাজেযোগদানের পর থেকেই রফিক হাজীর স্ত্রী পাখি বেগম কারণে অকারণে সাথিকে মারধর
করতো। বিষয়টি কাউকে বললে চুরির অপবাদ দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো সাথিকে। পুলিশের ভয়ে গৃহকর্মী সাথি তাদের এই অমানুষিক নির্যাতন মুখ বুঝে সহ্য করেছে এবং বিষয়টি সে কাউকে বলতে সাহস পায়নি। গত শুক্রবার গৃহকর্মী সাথি কাজ করতে একটু দেরি হওয়ায় রফিক হাজীর স্ত্রী গৃহকর্তী পাখি বেগম লোহার খনতি গরম করে সাথির লজ্জাস্থান সহ শরীরের বিভিন্ন অঙ্গপতঙ্গে মধ্যযূগীয় কায়দায় ভয়াবহ নির্যাতন চালায়। পাখি বেগম পাথরের পুতা দিয়ে সাথির মাথায় আঘাত করে এবং মাথার চুল কেটে দেয়। এসময় সাথির মাথা ফেটে গেলে
সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে সাথিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেবোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি (ভারপ্রাপ্ত) অসিম কুমার সিকদার বলেন, গৃহকর্মী সাথির ওপর নির্যাতনের ঘটনায় সাথির বাবা বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৩৪। তিনি আরো জানান, আসামীদের গ্রেফতারের জন্য আমরা ইতিমধ্যে অভিযান চালিয়েছি। আসামী রফিক হাজী ও তার স্ত্রী পাখি বেগম এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।





