নিজের সৎ বোনকে ধর্ষণ করল বড় ভাই। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে। ১০ বছর বয়সী ছোট বোন ধর্ষণের করে আবার হাসপাতালে নিয়ে যান নিজেই।রোববার দুপুরে কালবৈশাখীর সময় ঘরে ছোট বোনকে একা পেয়ে ধর্ষণ করেন সৎভাই (২২)। পরে রক্তাক্ত অবস্থায় বোনকে হাসপাতালে নিয়ে যান তিনি। একপর্যায়ে কৌশলে পালিয়ে যান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, ‘প্রতিদিনের মতো মেয়েকে বাসায় রেখে কারখানায় কাজে যাই। দুপুর ২টার দিকে বাড়িতে গিয়ে শুনতে পাই মেয়ে নাকি ছাদ থেকে পড়ে গেছে।

পরে মেয়ের মুখে জানতে পারি তার বড় ভাই তার সাথে খারাপ কাজ (ধর্ষণ) করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘দুধ কলা দিয়ে কালসাপ পুষলাম আমি।’
এ দিকে মেয়ের এমন ঘটনা ঘটেছে বলে কয়েক বার অচেতন হয়ে পড়েন তার মা। মেয়েটি বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মেয়েটির বাবা কোনো কাজ করেন না। তাই মা ও সৎ বড়ভাই একটি সুতার কারখানায় কাজ করেন।

ঘটনা সম্পর্কে মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া বলেন এ ভিকটিম ও তার মায়ের সাথে কথা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। আর এ সম্পর্কে তাদের থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।