সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত হন মোহাম্মদ ইউসুফ (৫০)অকাল মৃত্যু। মোহাম্মদ ইউছুপের (৫০) লাশ দেশে আনা হয়েছে গতকাল আজ দাফন সম্পন্ন হয়। নিহতের নামাজের জানাযা আজ শনিবার সকাল ১১টায় ফুলগাজী দরবারপুর ইউনিয়নের পুর্ব দরবারপুর গ্রামের মজুমদার সৌদিবাড়ির পাশে অনুষ্ঠিত হবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গত ২৯ মার্চ সৌদি আরবের আল কাছিম শহর এলাকায় এক সড়ক দুর্ঘটনা ইউছুফ নিহত হন। নিহতের পারিবারিক সুত্রে জানাযায়, শুক্রবার ২৭ এপ্রিল সৌদি আরব থেকে লাশ দেশে আনা হয়। এবং শনিবার সকাল ১১টায় দরবারপুর ইউনিয়নের পুর্ব দরবারপুর গ্রামের মজুমদার বাড়ির পাশে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পর্ন করা হবে।

ব্লাড ক্যানসারে আক্রান্ত তাঁর বড় ছেলে ইরফান ইউনুসকে দেখতে ইউছুপ গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সর্বশেষ দেশে আসেন। এবং তার কদিন পরেই আবার সৌদি চলে যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। দরবারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার আজ ২৮ এপ্রিল শনিবার সকাল ১১টায় মোহাম্মদ ইউছুপের জানাযা নামাযের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ইউছুপ পুর্ব দরবারপুর গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে। এই দিকে ইরফান ইউনুছ মজুমদার( হিমু মজুমদার) ফেনীর জেলার শাহীন একাডেমীর ভোকেশনাল বিভাগের ২০১৭ সালের এস.এস.সি পরিহ্মার্থী তার বাড়ী ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দরবারপুর গ্রামে। সে বেশ কিছু মাস যাবত দূরারোগ্য মরণব্যাধি ব্লাডক্যান্সারে ভুগছে। তার রোগের ধরণ AML. ব্লাড গ্রুপ O+. গত ১০/১২/১৭ তারিখ থেকে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে।

হিমুর একমাত্র ছোট ভাই ক্লাস সিক্সে পড়ে। হিমুর এযাবৎ চিকিৎসা ব্যয় হয়েছে প্রায় ১১ লক্ষ টাকা। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য আরো ২৫/৩০ লক্ষ টাকার প্রয়োজন। চিকিৎসার সকল ব্যয় বহন করা তার পরিবারের জন্য কখনো সম্ভব নয়। গত ১৮ এপ্রিল ফেনী জেলার স্বনামধন্য শিহ্মা প্রতিষ্ঠান শাহীন একাডেমী থেকে সকলের সহ্যোগিতায় হিমুর চিকিৎসার জন্য দুই লহ্ম্য টাকা তার পরিবারের হাতে তুলে দেন।

বাবার অকাল মৃত্যু সন্তানের এমন অবস্থায় যেন এক শোকের ছায়া নেমে আসে পরিবারটিতে, মৃত ইউসুফের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকা জুড়ে। এমনতবস্থায় এই কিশোরকে বাঁচাতে, সুন্দর আগামির দিন দেখাতে বৃত্তমান মানুষের এগিয়ে আসা একান্ত জরুরী।