মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে শনিবার দিবাগত রাতে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। এরআগে ওই নারী ধর্ষণ মামলা করেন। বখাটে সুমন হাওলাদার পৌর এলাকার ৩নম্বর ওয়ার্ডে কাচিছিড়া মহল্লার মুনসুর হাওলাদারের ছেলে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অভিযোগ সূত্রে জানা গেছে, সুমন হাওলাদার বুধবার গভীর রাতে বেড়া কেটে একই এলাকার মালয়েশিয়া প্রবাসীর ঘরে ঢুকে। তিনি প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।
ঘটনার চারদিন পর শনিবার ওই নারী সুমনের বিরুদ্ধে মামলা ধর্ষণ মামলা দেন। মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে সুমনকে আটক করেছে।




