সপ্তম জন্মদিন বেশি দূরে ছিল না। মঞ্চে পারফমেন্সের বড় স্বপ্ন ছিল শিশু নৃত্য শিল্পী অ্যামেলিয়া এলড্রেডের। কিন্তু তার এই স্বপ্ন আর পূরণ হলো না। মরণাত্মক এক রোগ নির্ণয়ে তার এ স্বপ্ন ভেঙে গেছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সংবাদমাধ্যম জানিয়েছে, অ্যামেলিয়ার বা পায়ের ফিমারে ১০ সেন্টিমিটার একটি টিউমার ধরা পড়ে। যেটা তার পায়ের হাড়কে ভেঙে ফেলছিল। এটি কেমোথেরাপি দিয়েও ভালো হচ্ছিল না। তখন চিকিৎসকরা শিশুটির বাবা-মাকে জানান, তার পা কেটে ফেলতে হবে। এছাড়া শিশুটির চলাফেরার গতিশীলতা বজায় রাখতে তাদের কাছে একটি সমাধান ছিল।
চলতি বছর বিরল ও জটিল চিকিৎসা চলার সময়, সেন্ট্রাল ইংল্যান্ডের সার্জনরা শিশুটির উরু থেকে তার পা কেটে ফেলে। এর কেন্দ্রের অংশ অপসারণ করেন তারা। পরে উল্টো করে পায়ের উপরের অংশের সঙ্গে নিচের অংশ আবার জোড়া লাগিয়ে দেন সার্জনরা।
এই সপ্তাহে বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে অ্যামিলিয়া বলে, ‘আমি ভিন্ন কিছু অনুভব করছি না।’ এ সময় সে স্ক্রাচের উপর এক পায়ে ভর করে দাঁড়িয়ে ছিল।





