টাঙ্গাইলে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে যা সত্যি অকাম্য এবং ঘৃনীত। এ ঘটনা যেন পুরো মানবজাতির জন্য লজ্জা।শনিবার (২৮ এপ্রিল) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।জেলার মির্জাপুর উপজেলার কাউছার মিয়া (২০) তার ঘুমন্ত মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মা-ছেলের সম্পর্ক পৃথিবীর অন্য সব সম্পর্কের চেয়ে পবিত্র। মা তার ছেলে কাছে সব সময় নিরাপধে থাকার কথা থাকলে কিছু কিছু ঘটনা সত্যি জঘন্য।
নিহত মায়ের নাম রিনা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী।পুলিশ সূত্রে জানা জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রিনা বেগম নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় তার বড় ছেলে কাউছার মিয়া হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রিনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানান, ঘটনার পর থেকে ছেলে কাউছার পলাতক রয়েছেন। তবে কি কারণে তিনি তার মাকে হত্যা করেছেন তা জানা যায়নি। নিহতের মরদেহ রোববার ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।





