ঢাকার বনানী এলাকায় বিআরটিসির বাসে পা হারানো গৃহকর্মী রোজিনা আক্তার মারা গেছেন। সকাল সাতটার কিছু আগে ঢাকা মেডিকেলে কলেজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রোজিনার বাবা রসুল মিয়া বলেন, সকাল সাতটার দিকে চিকিৎসকরা রোজিনাতে মৃত ঘোষণা করেধা গত ২০ এপ্রিল রাত আটটার দিকে বনানীর সৈনিক ক্লাব থেকে মহাখালীর মাঝামাঝি স্থানে বিআরটিসির বাসের চাপায় রোজিনার ডান পা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তাকে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে ২৫ এপ্রিল রোজিনাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকলে তাকে নেয়া হয় আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান রোজিনা।

বেসরকারি টেলিভিশন জিটিভি ও প্রকাশিতব্য দৈনিক সারাবাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার বাড়িতে আট বছর ধরে গৃহকর্মীর কাজ করতেন রোজিনা। হাসপাতালে আনার পর এখন পর্যন্ত চিকিৎসার ব্যয় এই জ্যেষ্ঠ সাংবাদিকই বহন করেন।

রোজিনারা ৬ বোন, ১ ভাই। সঙ্গে বৃদ্ধ বাবা মা। সংসারের খরচের একটি বড় অংশ যোগান দিতেন রোজিনা।