যে মানুষটিকে শ্রদ্ধা করি, ভালোবাসি, যিনি আমার নেত্রী, যিনি আমার রোল মডেল, অলিম্পিক গেমস ২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রীর চরিত্রে, নেত্রীর সামনে পারফর্ম করে নিজেকে ধন্য মনে হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অনুষ্ঠান শেষে যখন দায়িত্বে নিয়োজিত প্রধান সেনা কর্মকর্তা এসে আমাকে বিশেষ ধন্যবাদ দিলেন, বললেন মাননীয় প্রধানমন্ত্রী অনেক পছন্দ করেছেন, তিনি নিজের রূপে আমাকে দেখে অবাক হয়েছেন,
উপভোগ করেছেন অভিনয়ের পুরোটা, তখন মনে হচ্ছিলো আমার কষ্ট সার্থক হয়েছে। কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে এবং আমার শুভাকাঙ্খীদের কাছে, যারা আমার জন্য দোয়া করছেন।’
কথাগুলো বলেছেন নন্দিত অভিনেত্রী তারিন। গত মাসে শেষ হওয়া অলিম্পিক গেমস’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তারই চরিত্রে পারফর্ম করার সুযোগ পেয়েছিলেন এই অভিনয় তারকা।
আর এটাকেই নিজের অভিনয় জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে মন্তব্য করেছেন তারিন। এই প্রাপ্তিতে ভীষণ খুশি তার পরিবার এবং সহকর্মীরাও।





