আজ নোয়াখালীতে , চর জব্বার ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ৪ কর্মীকে আটক করেছে। আজ দুপুরে ঐ ইউনিয়নের একটি বাজার থেকে তাদের আটক করা হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তারা হলেন—সুবর্ণচর উপজেলার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র আলাউদ্দিন ও মুজাহিদুল ইসলাম , ৮ম শ্রেণির ছাত্র হেলাল এবং চর জুবলী রাব্বানীয় ফাজিল মাদ্রাসার ফাজিল শ্রেণির ছাত্র আলী হোসেন ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন ,তাদের কাছ থেকে ব্যানার এবং কিছু সংখ্যক জিহাদি বই জব্দ করা হয়েছে।





